কোম্পানীগঞ্জ যুবলীগে নেতৃত্বের সন্ধানে সম্মেলন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২ তৃণমূল যুবলীগকে ঢেলে সাজাতে কোম্পানীগঞ্জের প্রতিটি ওয়ার্ডে চলছে সম্মেলন ও যাচাই-বাছাই। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে কোথাও কোথাও ত্যাগীদের সমন্বয়ে ওয়ার্ড কমিটি ঘোষণা হচ্ছে। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী যুব লীগের আওতাধীন ০৪ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি কুদ্দুছ মিয়ার সভাপতিত্বে ও মজিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কালা মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী যখন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ। আহবায়ক কমিটির সদস্য সৈলেন চন্দ্র নাথ,আনছার আহমদ,সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী ও মানিক মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মিলাদ হোসেন রন্জু, এমরান আহমদ, রাজু আহমদ, আব্দুস ছালাম, আসিক মিয়া, ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক এমদাদুর রহমান আজাদ, বিধান কুমার দাশ,রুহুল আমিন,উপজেলা ছাত্রলীগ নেতা ইজাজ রহমান প্রমুখ। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে মাঠ পর্যায়ে কর্মী বাছাই এবং ওয়ার্ড কমিটিকে সুসংহত করতে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ এই প্রথম প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে গঠন করে যাচ্ছে। উত্তর রণিখাই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ইতোমধ্যে সম্মেলন সম্পন্ন হয়েছে। খুব শিগ্রই প্রতিটি কমিটি ঘোষণা করেছেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ৯টি ওয়ার্ডে সম্মেলন করায় ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছে উপজেলা যুবলীগ সদস্য আনছার আহমদ। প্রধান বক্তার বক্তব্যে ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তারা যেন নেতৃত্বে আসতে না পারে সেদিকে নজর রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মাদককারবারী ও মাদকসেবী। তারা দলের দূর্ণাম বয়ে আনবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব লীগের আহবায়ক হাজী আলা উদ্দিন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। সামনের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যুবলীগকে শক্তি অবস্থান নিতে হবে। তাই কেন্দ্রের নির্দেশে ওয়ার্ড পর্যায়ে যুবলীগকে সুসংগঠিত করতে আমরা মাঠে নেমেছি। কর্মীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্বদানকারী বাছাই করে ওয়ার্ড যুবলীগে শক্তিশালী করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে যুবলীগের তৃণমূল কর্মীরা আওয়ামী লীগকে সরকার গঠন করতে মাঠ পর্যায়ে সহায়ক ভূমিকা পালন করবে। SHARES রাজনীতি বিষয়: