ইসলামপুর ২নং ওয়ার্ড যুবলীগের নেতৃত্বে আহাদ-সালমান-মুরাদ

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে চলছে সম্মেলন ও কমিটি গঠন। উপজেলার ৫টি ইউনিয়নের ৪৬টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন শেষ হয়। এবার সদর ইউনিয়ন ১ নং ইসলামপুর পশ্চিম যুবলীগের ওয়ার্ড সম্মেলন শুরু হয়েছে। উপজেলার ইসলামপুর ও তৈমুরনগর গ্রাম নিয়ে উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন রোববার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মুদাচ্ছির আলীর সভাপতিত্বে ও ইয়াসিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা পরিষদ) ইয়াকুব আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস। সম্মেলন উদ্বোধক ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হয় আহাদ মিয়া।সহ-সভাপতি বিল্লাল মিয়া,সাধারণ সম্পাদক সালমান আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কালা ও সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,সদস্য আনোয়ার হোসেন,জামাল উদ্দিন জামাল,জাফর দেওয়ান।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ছিদ্দিক মিয়া,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামির হোসেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডা কমিটির সাংগঠনিক সম্পাদক কবির মিয়া,ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি হোসাইন আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিকুল ইসলাম, জাফর আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক তুহিন বক্স,উপজেলা যুবলীগ নেতা সোহাগ আহমদ, রুবেল মিয়া, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিবন আহমদ,সহ সভাপতি নবি হোসেন, সাধারণ সম্পাদক আরিফ আহমদ, সহ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।