এডভোকেট আজমল আলী’র শশুরের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের শোক Desk Desk News প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩ সিলেট জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আজমল আলী’র শ্বশুর ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেক ও সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সভাপতি মাসুক আহমেদ তাহের এর পিতা হাজী মছদ্দর আলী (৪ জানুয়ারি) বুধবার দিবাগত রাত ৮ টা ৪০ মিনিটে সিলেটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট জেলা পরিষদ এর চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। SHARES গণমাধ্যম বিষয়: