উপজেলা শহিদ মিনারে গোয়াইনঘাট তাঁতী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা Desk Desk News প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোয়াইনঘাট তাঁতী লীগ নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি দ্বিপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক শাহীন আহমদ সাবুল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, দ্বীন আলী, আলকাছ মিয়া সহ উপজেলা যুবলীগ,তাঁতী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে তাঁতী লীগের পক্ষে নেতৃবৃন্দরা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’ গানের সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁতী লীগ নেতৃবৃন্দরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। SHARES গণমাধ্যম বিষয়: