কোম্পানীগঞ্জ এখন পর্যন্ত করোনা মুক্ত,ডা. মাসুম Desk Desk News প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ ষ্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো সাত জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।পরীক্ষায় কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। আজ রোববার সকাল ১১ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।কোম্পানীগন্জ এখন পর্যন্ত করোনা মুক্ত। ডা.মাসুম আরো বলেন, গত ৪, ৬ ও ৭ এপ্রিল প্রেরিত ৭ জনের নমুনার রিপোর্ট কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। পরীক্ষার ফলাফলে কারও মধ্যে কোভিড-১৯’র অস্তিত্ব মেলেনি।এর আগে করোনাভাইরাস সংক্রমণ নিরূপণে ৭ জন সন্ধেহজনক ব্যক্তির নমুনা সংগ্রহ করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ। সংগৃহীত নমুনা পরীক্ষার ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। (সি/স-১২ এপ্রিল-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: