করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুড়িচংয়ের এক নারীর মৃত্যু

Desk Desk

News

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত আবদুল কাদির ড্রাইভারের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা করোনা ভাইরাস হাসপাতালে ইন্তিকাল করেছেন। নিহতের মৃতদেহ গ্রামের বাড়ীতে আনতে দেয়নি কুর্মিটোলা হাসপাতাল কতৃপক্ষ। মৃত দেহ আনজুমানে মফিজুল ইসলামের দায়িত্বে দাফন করা হবে।
জানা যায়, গত ৫এপ্রিল ঢাকার মীরপুরে অবস্থানকালে কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের মৃত আবদুল কাদির ড্রাইভারের স্ত্রী অসুস্থ হলে প্রাথমিকভাবে চিকিৎসা নেন। পরবর্তীতে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ৬এপ্রিল ওই মহিলার পরীক্ষার রির্পোটে করোনা ভাইরাসের পজেটিভ ধরা পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু বলেন, ঢাকায় মীরপুরে মহিলাটি আক্রান্ত হলে প্রথমে একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসা করে পরবর্তীতে কুর্মিটোলা করোনা ভাইরাস হসপিটালে ভর্তি করলে গত রবিবার রাতে মুত্যুবরন করেছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পিপিএমসহ গতকাল ৭ এপ্রিল সকাল ১১টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে করোনাভাইরাসে মৃত্যুবরণ করা মহিলার পরিবারের অন্যান্য ৫ সদস্যদের করোনাভাইরাস নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পুরো বাড়িটিকে লকডাউন ঘোষনা করা হয়েছে।