করোনাযুদ্ধে আরেক পুলিশ সদস্য শহীদ হলো শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ১, ২০২০ সিলকো ডেস্ক:-করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরেক পুলিশ সদস্য। তার নাম নাজির উদ্দিন (৫৫)। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের সুপার হাসান উল হায়দার গণমাধ্যমকে জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। নাজির উদ্দিনের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন কাজীটোলা গ্রামে। তার নামাজে জানাজা শুক্রবার সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে। উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন। (সি/স-০১ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়: