কোম্পানীগঞ্জে আল- হারামাইন গ্রুপের পক্ষ থেকে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ Desk Desk News প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মে ৭, ২০২০ কোম্পানীগঞ্জে আল- হারামাইন গ্রুপের পক্ষ থেকে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ সিলকো ডেস্ক:- বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের সাহায্যার্থে আল- হারামাইন গ্রুপ এর মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির ( সি. আই. পি) ও তার পরিবারের পক্ষ থেকে ২৫০০ কেজি চাল, ২৫০০ কেজি আলু,১২৫০ কেজি পেয়াজ, ২৫০লিটার তেল ও ২৫০ কেজি ডাল ত্রান সামগ্রী বিতরণের জন্য থানা সদর হেমায়াতুল হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি জনাব কালা মিয়ার নিকট আল্ হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ এর মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব অলিউর রহমান হস্তান্তর করেন। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত ২৫০ পরিবারের মধ্যে প্রত্যেককে মোট ২৭ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ৩নং তেলিখাল ইউ/পির সাবেক চেয়ারম্যান আপ্তাব আলী কালা মিয়া, বর্তমান চেয়ারম্যান আব্দুল ওদুদ আলফু , ২নং পূর্ব ইসলামপুর ইউ/পি চেয়ারম্যান বাবুল মিয়া,থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সহ সভাপতি আব্দুল আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আব্দুন নুর, সাবেক মেম্বার রশিদ আলী, আরাফাত আলী মেম্বার, স্কলার্সহোমের প্রভাষক ও বৃহত্তর জৈন্তা কেন্দ্রীয় গণপরিষদের যুগ্ম সম্পাদক মোঃ দুলাল আহমদ, কন্ট্রাকটর মোঃ জুয়েল আহমদ (বুড়িডহর), থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম, মশাহিদ আলী (থানা সদর), মাওঃ মখলিছুর রহমান, মাওঃ মোস্তাক আহমদ, নুর হোসেন, শরীফ আহমা মাহদী,সোহেল আহমদ, রাসেল আহমদ, জাহিদ হাসান, ইমন আহমদ সুমন, রিমন আহমদ, জাবের আহমদ সামী প্রমূখ। (সি/স-০৭ মে-তা/ই) SHARES জেলা/উপজেলা বিষয়: