কোম্পানীগঞ্জ পুলিশের রাত্রিকালীন অভিযানে ২টি লিষ্টার মেশিন জব্দ,থানায় মামলা

Desk Desk

News

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ৮, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জে উৎমা ছড়া এলাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২টি লিষ্টার মেশিন জব্দ করা হয়। এসময় পাথর উত্তোলনে ব্যবহৃত লিষ্টার মেশিনের পাইপ ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার (শুক্রবার-৮মে) দিকে উৎমা এলাকায় এ অভিযান চালানে হয়। এসময় অভিযানের খবর পেয়ে মেশিন মালিক পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ও শামছুল আরেফিনের নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন থেকে রাতের আধাঁরে কথিত গর্ত মালিক কারিম ও ফারুক মিয়া সরকারি জায়গায় থেকে অবৈধ ভাবে লিষ্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল। স্থানীয় শাহাদত ও আলাউদ্দিন এসব অবৈধ পাথর উত্তোলনের নেতৃত্ব রয়েছেন। রাতের আধাঁরে পাথর উত্তোরনের বিষয়ে স্থানীয়রা থানা পুলিশকে মোবাইফোনে বিষয়টি জানালে সাথে সাথে অভিযান চালিয়ে পুলিশ দুটি লিষ্টার মেশিন জব্দকরে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই শামছুল আরেফিনের বাদি হয়ে কথিত গর্ত মালিক কারিমের নাম উল্লেখ্য করে আরো ২/৩ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন
কোম্পানীগঞ্জ থানার ওসি(তদন্ত) রজি উল্লাহ জানান, কোন ভাবেই পরিবেশ এবং সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তোলন করতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে এবং অবৈধ পাথর উত্তোলনকারিদের বিন্দুমাত্র ছাড়দেওয়া হবেনা বলে জানান তিনি।

(সি/স-০৮ মে-তা/ই)