ভৈরবে গাঁজা সহ দুই জন আটক

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

সিলকো ডেস্ক:-কিশোরগঞ্জের ভৈরবের কালিপুর এলাকা থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা বালিশভর্তি তিন কেজি গাঁজা ও ছয়টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার ভোরে পৌর শহরের কালিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন কালিপুর উত্তর পাড়া এলাকার হান্নান মিয়া (৩২) ও শামীম মিয়া (৩১)।

র‌্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল ভোরে কালিপুর উত্তর পাড়ায় অভিযান চালায়। এ সময় অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা বালিশভর্তি মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা ও ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯২ হাজার ৪০০ টাকা। আটকদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

(সি/স-১৬ মে-তা/ই)