হোমনায় ডাঃ রকিব খাঁন হত্যায় পেশাজীবিদের প্রতিবাদ

Desk Desk

News

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

মইনুল ইসলাম মিশুক:-আজ রবিবার হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকগণ সারাদেশে সাথে একযোগে প্রতিবাদ জানায় খুলনায় ডাঃ মো.আব্দুর রকিব খাঁন হত্যাকাণ্ডের। খুনিদের দ্রুত বিচারের দাবিতে বিএমএ এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সাথে সংহতি জানিয়ে অদ্য ২১/০৬/২০২০ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালো ব্যাজ ধারণ সহ দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং উনার আত্নার শান্তি কামনা করা হয়।এ সময় কর্মস্থলে নিরাপত্তার জোর দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুস সালাম সিকদার, ডা: শহিদুল্লাহ, ডা: এম এম মাহবুবুর রহমান, ডা: লুৎফুন্নাহার নিবিড়, ডা: ফারুক, ডা: ফাদলুল আজিম আবরার সহ অন্যান্য চিকিৎসকগন, সকল স্বাস্থ্য কর্মী ও স্টাফগন।

(সি/স-২১ জুন-তা/ই)

হোমনায় ডাঃ রকিব খাঁন হত্যায় পেশাজীবিদের প্রতিবাদ