অপকর্মের দায়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক ইদ্রিস আলী বহিষ্কার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০ মোঃ আশরাফুল ইমরান:-আওয়ামীপরিবারের ব্যানারে আজ রোববার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি এম ইদ্রিছ আলীর রাষ্ট্র ও সমাজ বিরোধী কার্যক্রম এবং প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি করেছে শ্রীমঙ্গল আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরই প্রেক্ষিতে আজ রোববার রাতে এক সভায় এম ইদ্রিস আলীকে শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাব সদস্য মামুন আহমদ কর্তৃক অনলাইনে প্রচারিত নোটিশ থেকে জানা যায়, “শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীকে প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬(১)৬(৫)৪(২খ) ধারা ৭(ঝ) লঙ্ঘন করার অপরাধে সাধারণ সম্পাদক এর পদ থেকে কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক (১) ইমাম হোসেন সোহেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর, দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। সভার সভাপতিত্বকারী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী বুলেট সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন। (সি/স-২২ জুন-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: