কানাইঘাটে করোনায় আক্রান্ত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান পৌঁছে দিলেন

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

 

নোমান আহমেদ:- বৈশিক মমহামারী করোনায় আক্রান্ত কানাইঘাট উপজেলার বিভিন্ন অঞ্চলের অসহায় দরিদ্র মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আসা অার্থিক নগদ টাকা বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ হাতে পৌঁছে দিচ্ছেন কানাইঘাট উপজেলার নির্বাহী অফিসার বারিউল করিম খাঁন। তিনি আজ ২৩জুন উপজেলার ৭নং ইউপি ও ৮নং ইউপির করোনায় আক্রান্ত অসহায় দরিদ্রদের মাঝে এই অার্থিক অনুদান নগদ টাকা পৌঁছে দেন, এসময় উপস্তিত ছিলেন ৭নং দক্ষিন বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ ও ৮নং ঝিংগাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান ৮নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন, দৈনিক সিলেটের দিনকালের নিজস্ব প্রতিনিধি জয়নাল আজাদ প্রমুখ। এই অার্থিক অনুদান নগদ টাকা আক্রান্তদের হাতে তুলে দেওয়ার সময় নির্বাহী অফিসার বারিউল করিম খাঁন বলেন এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যারা অসহায় দরিদ্র এই মমহামারীতে আক্রান্ত হয়েছে তাদের জন্য বিশেষ অনুদান হিসেবে নগদ টাকা দেওয়া হয়েছে। আমি সরকারের প্রতিনিধি হিসেবে নিজ হতে আক্রান্ত ব্যক্তিদের হাতে তুলে দিলাম,তিনি অারো বলেন এই মহামারী থেকে বাঁচতে হলে সবাই আতংকিত না হয়ে সর্তক হতে হবে। সবাই মাস্ক পরতে হবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হয়ে নিজ ঘরে অবস্থান করার জন্য সবার প্রতি আহবান করেন তিনি।

(সি/স-২৩ জুন-তা/ই)