ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ মোবারক হোসাইন:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া ডোবার পানিতে ডুবে আজ বুধবার দুপুরে তাকমীদ মিয়া নামের দশ বছয় বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে । মৃত শিশুর উপজেলার পাইকিরাটি ইউনিয়নের সুনই গ্রামের ব্যবসায়ী নাজমুল হুদা’র পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুটি শারিরীক ও মানসিক প্রতিবন্ধী ছিল। বুধবার দুপুরে আরও কয়েকজন শিশুর সঙ্গে সে সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলাধূলা করতে যায়। খেলতে খেলতে এক পর্যায়ে সে সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ লাগোয়া ডোবার পানিতে পড়ে ডুবে গিয়ে পানিতে তলিয়ে যায়। ওইদিন বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন খোঁজাখোঁজি করে সেখান থেকে তাঁকে উদ্ধার করে। পরে বিকেল তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকমীদকে মৃত ঘোষণা করেন। পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। (সি/স-২৪ জুন-ফ/আ) নিয়োগ বিজ্ঞপ্তি Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: