গোয়াইনঘাটের করোনা আপডেট, নতুন আক্রান্ত ৫, মোট ৪৫ জন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ নিজস্ব সংবাদদাতা:-মঙ্গলবার এমএজি ওসমানী হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে আরো ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তরা সকলেই সিলেট জেলার বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৬৩ জন, জৈন্তাপুরে ২ জন, গোয়াইনঘাটে ৫ জন, ওসমানীনগরে ৪ জন, বালাগঞ্জে ২ জন, জকিগঞ্জে ১ জন, গোলাপগঞ্জ উপজেলায় ১ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন। গোয়াইনঘাট এই ৫ জন সহ মোট ৪৫ জন আক্রান্ত হয়েছেন। মোট মৃত ১ জন এবং সুস্হ হয়েছেন ১৬ জন। তাছাড়া আক্রান্তের সবাই কোয়ারেন্টাইনে আছেন। (সি/স-২৪ জুন-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: