ধর্মপাশায় ৫ শত বন্যার্ত পরিবারকে শুকনো খাবার ও চাল বিতরণ Desk Desk News প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ মোবারক হোসেন:-উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হওয়ার কারণে দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে উপজেলার ৩০হেক্টর রোপা আমন বীজতলার মধ্যে ১০হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া উপজেলার দশ সহ্স্রাধিক পরিবারের বসতঘর ও রান্নাঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। প্রথমবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে ৪৫ টন চাল,তিন লাখ ৩৭হাজার ৫০০টাকা বরাদ্দ পাওয়া যায়। এসব বরাদ্দ থেকে গতকাল রোববার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উপজেলার ৫০০টি পরিবারের মধ্যে এক কেজি করে চিড়া, আধা কেজি গুড়, আধা কেজি মুড়ি, দুই প্যাকেট বিস্কুট, ও ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম পি.কে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ফেরদৌসুর রহমান,চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না , বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, বন্যায় কবলিত মানুষজনদের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বন্যার্তদের জন্য পর্যাপ্ত চাল বরাদ্দ পাওয়া গেলেও শুকনো খাবারের পরিমান পর্যা্প্ত নয়। তাই আরও বরাদ্দ দেওয়ার জন্য উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। (সি/স-১২ জুলাই-তা/ই) SHARES জাতীয় বিষয়: