ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Desk Desk News প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ মোবারকহোসাইন:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কুড়ের পাড়, দেওলা ও শান্তিনগর গ্রামের বন্যার্ত ১০০টি পরিবারের মধ্যে বিস্কুট, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১ টা ১৫ মিনিট থেকে বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ট্রলারযোগে বন্যার্ত মানুষের বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সাংবাদিক জুবায়ের পাশা হিমু, সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ,দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ,সাংবাদিক সালেহ আহমদ,মোবারক হোসেন,আবদুল্লাহ আল সানি প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান প্রেসক্লাবের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বিত্তবানরা এগিয়ে আসার আহবান জানান তিনি। (সি/স-১৩জুলাই-ফ/আ) SHARES জেলা/উপজেলা বিষয়: