দিরাই উপজেলা পাবলিক গ্রুপের পক্ষ থেকে শুকনো খাবার ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ আবুওয়াক্কাছ খাঁন সুমন:-সুনামগঞ্জের দিরাইয়ে ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই উপজেলা পাবলিক গ্রুপের সৌজন্যে দিরাইয়ের বিভিন্ন জায়গায় শুকনা খাবার বিতরণ। আজ ১৩ই জুলাই দুপুর ২ ঘটিকার সময় । দিরাই উচ্চবিদ্যালয়ে বন্যাদুর্গত প্রায় ৫০টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ এবং দিরাই উচ্চ বিদ্যালয় ও থানা কমপ্লেক্সের ভিতরে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষরোপণ ও শুকনা খাবার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার এডিসি সুহেল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মৌঃ শফিউল্লাহ,এসিল্যান্ড দিরাই ফারিয়া সুলতানা মেয়র মোশাররফ মিয়া,প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব,কাউন্সিলর এবিএম প্রদীপ ,উচ্চ বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান,দিরাই উপজেলা প্রথমিক সহকারী অফিসার তাপস রায় এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্য চাষী দাস চয়ন, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরেশ চন্দ্র রায় ও আখলাক হোসেন,সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ. এমসি কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিব এবং অত্র সংগঠনের সদস্য,ইসলাম উদ্দীন, সুফিয়ান সর্দার মিলাদ, মহিবুর মুন্না ‘রুহুল আমিন, জানে আলম, রাজিব দাস, সেকুল আহমেদ প্রমুখ। (সি/স-১৩ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: