শ্রীমঙ্গলে পুকুরের জলে ভেসে ওঠলো দুই শিশুর মরদেহ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২০ মোঃ আসরাফুল ইমরান(মৌলভীবাজার জেলা প্রতিনিধি)মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সদর ইউপির পশ্চিম ভাড়াউড়ায় মঙ্গলবার সন্ধ্যায় পানিতে ডুবে দুইশিশুর মৃত্যু হয়। দুই শিশু একে অপরের প্রতিবেশী।এরা হলেন মৃত রেশমী (৫) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া মধু মিয়ার মেয়ে এবং একই গ্রামের ফারুক মিয়ার মেয়ে মারিয়া (৫)। দুটি শিশুর পিতাই পেশায় রিকশাচালক। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মারিয়া ও রেশমী আজ বিকেলে ঘরের পাশে খেলছিলো, সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তারা ঘরে ফিরে না আসলে তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাদের বাড়ীর পাশের পুকুরে মৃত শিশুদুটির মরদেহ ভেসে ওঠে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান,মৃত দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে আছে। মৃত শিশুদুটির পরিবার যদি আবেদন করে তাহলে শিশুদুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হবে (সি/স-১৫ জুলাই-তা/ই) SHARES জাতীয় বিষয়: