হেলিকপ্টারে ঢাকার পথে শাহেদ

Desk Desk

News

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২০

সিলকো ডেস্ক : হেলিকপ্টারে ঢাকার পথে শাহেদ
করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দেওয়াসহ নানা প্রতারণার অভিযোগে গ্রেফতার শাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে শাহেদকে নিয়ে ঢাকার পথে রয়েছে র‌্যাবের দলটি।
বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমান বন্দরে সাহেদকে নিয়ে পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান তিনি।
সাতক্ষীরার সীমান্তবর্তী স্থানীয় একজন কালোবাজারির মাধ্যমে ডিঙ্গি নৌকায় চেপে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় র‍্যাবের বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে।
গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র‍্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।
মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। এরপর থেকেই পালিয়ে ছিলেন শাহেদ। তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব। অবশেষে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
আরও পড়ুন: চট্টগ্রামে সাহেদের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা
এরআগে, করোনার নমুনা পরীক্ষায় প্রতারণার একই অভিযোগে রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অনিয়ম ধরা পড়ায় ৭ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেয়া হয়।
এর পরপরই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা (মামলা নম্বর- ৫) করে র‌্যাব। এর মধ্যে শাহেদসহ ৯ জন গ্রেফতার রয়েছেন।হেলিকপ্টারে ঢাকার পথে শাহেদ