সাংবাদিক তারিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ Desk Desk News প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সৎ ও নির্ভীক সাংবাদিক তারিকুল ইসলামের বিরুদ্ধে একটি মহল দীর্ঘদিন যাবত ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালিয়ে আসছে। নামসর্বস্ব ভূয়া অনলাইন পোর্টালের মাধ্যমে বিভিন্ন সময় মিথ্যা সংবাদ প্রচার করে তাকে হেয় প্রতিপন্ন করে আসছে। সম্প্রতি crimecompanygonj.com নামে একটি পোর্টাল ও ফেইসবুক আইডি থেকে সাংবাদিক তারিকুল ইসলামকে চাঁদাবাজ ও পলাতক আসামী উল্লেখ করে স্ট্যটাস ও সংবাদ প্রচার করে। যা মানহানিকর। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, এই পোর্টালটি ভূয়া ও ঠিকানা বিহীন। দীর্ঘদিন ধরে এই পোর্টাল ও আইডি থেকে বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। এই সব অপকর্ম বন্ধে এই আইডি ও পোর্টালের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যাবস্থা নেওয়ার প্রস্থতি চলছে। এই অপপ্রচারকারীর বিরুদ্ধে সবাইকে স্বচ্ছার ও সজাগ থাকার থাকার আহবান জানাই। SHARES গণমাধ্যম বিষয়: