নাজিরপুরে ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত সিআইজিদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ Desk Desk News প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ মেহেদী ইসলাম:-নাজিরপুর উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ।।প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় এআইএফ-২ এর উপকল্পের অধীনে ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত সিআইজি সমুহের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১:০০ টার সময় উপজেলা প্রাঙ্গনে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাড.শ ম রেজাউল করিম (সংসদ সদস্য পিরোজপুর-১ ) এর উপস্থিতিতে এই কৃষিযন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী, নাজিরপুর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান বাবু অমুল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওবায়েদুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। (সি/স-২৪ জুলাই-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: