টুকের গাঁওয়ের মাদক ব্যাবসায়ী “ইয়াবা সেলিম” গ্রেফতার

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

 

স্টাফ রিপোর্টার:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত মাদক ব্যাবসায়ী ইয়াবা সেলিমকে (২৬) পুলিশ আটক করেছে।আটক করার পর তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোস্তাক আহমদ ছাড়াও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় তাকে আটক করতে সমর্থ হয়।

মঙ্গলবার ২৮ জুলাই রাত ৯ টা ৩০ মিনিটের সময় উপজেলার টুকের গাঁও বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। সে র্দূত এলাকার হবি মিয়ার পুত্র।তার বিরুদ্ধে এর আগেও ৫ টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি কে.এম নজরুল।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মামলার আলামত এবং আটক সেলিমকে গ্রেফতার দেখিয়ে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে কোম্পানীগঞ্জ থানার একটি সূত্র থেকে জানা যায়।

(সি/স-২৮ জুলাই-তা/ই)