কোম্পানীগঞ্জে কারী আব্দুল জলিল ফাউন্ডেশনের পক্ষে ঈদ সামগ্রী বিতরন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০ নোমান আহমেদ:-কোম্পানীগঞ্জের ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা, বর্ণি প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি শহিদুল হক শহিদের পিতার স্মৃতি স্মরণে মরহুম আলহাজ্ব ক্বারী আব্দুল জলিল ফাউন্ডেশন নামীয় দাতা সংগঠনের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার ৩০ জুলাই ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করেন। ঈদ সামগ্রী বিতরণ শেষে শহিদুল হক শহিদ বলেন আমি আমার পিতার স্মরনে এই ঈদ সামগ্রী বিতরন করছি। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আমি চাই প্রতিটা সন্তান তার বাবার জন্য কিছু না কিছু করে যাক তার জীবদ্বসায়। তিনি আরো বলেন প্রতিটা বাবাকে আল্লাহ দুনিয়াতে শান্তিতে রাখুক এবং মৃত্যুর পর জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক।আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আজিবন যাহাতে আমি নানাভাবে অসহায়দের পাশে দাড়াতে পারি। (সি/স-৩১ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: