বড় ভাইয়ের সম্পত্তি জবর-দখল নিতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম Desk Desk News প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করেছে ভিকটিমের বড় ভাই ও তার ছেলেরা। গত মঙ্গলবার ২৮ জুলাই বেলা ১২ টার সময় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে রোববার (২ আগস্ট) সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসাধীন রিয়াজ উদ্দিন পাটোয়ারী (১৮ )জানান, হামলাকারী আমার আপন চাচা এবং চাচাতো ভাই বোন।তাদের সঙ্গে র্দীঘদিন ধরে পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধ ছিলো। আমার দাদা তার মৃত্যুর আগেই পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে গেছেন এবং আমার চাচা দুলাল মিয়াকে আলাদা ভাবে বাড়ির জমি দিয়ে গেছেন। তার সব সম্পত্তি শেষ করে সে এখন আমার বাড়ি ও সম্পত্তির দিকে দখলীয় নজর দিচ্ছেন। আমার ভিটেবাড়ি দখল করতে দীর্ঘদিন ধরেই নির্যাতন করে আসছে তারা।ঘটনার দিন তাদের হামলার ভয়ে নিজ ঘরে প্রবেশ করলে আক্কাস, কাদির, বিলাল, আজিমসহ ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রসহ দরজা ভেঙ্গে ভিতরে এসে আমাদের নির্যাতন করে। হামলায় আমার বাবা,মা,আমি সহ আমার বিবাহ যোগ্য বোনকে শারিরীক নির্যাতন করে। হামলায় আমার দুটি হাত ভেঙ্গে ফেলে তারা।তাদের ভয়ে বর্তমানে এলাকায় যাওয়া কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় আহতরা হলেন, সফিক পাটোয়ারী(৫০), রেখা পাটোয়ারী(৪২), রিয়াজ উদ্দিন (১৮) ও খালেদা আক্তার (২০)। এদের মধ্যে কলেজ ছাত্র রিয়াজ উদ্দিনের অবস্থা আসংকাজনক। তাঁর দুটি হাত ভেঙে গেছে। ঘটনার দিন সন্ধ্যায় ভিকটিমের বড় ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এদিকে রক্তাক্ত জখম ও বাড়ি ভাংচুরের ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দাখিলের ৫ দিন পড়ে মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর নবী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। সাব ইন্সপেক্টর নবী হোসেন প্রতিবেদকক বলেন,দুই পক্ষই অভিযোগ দিয়েছে।এব্যাপারে বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে.এম.নজরুল বলেন,সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। (সি/স-০২ আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: