অর্থের অভাবে বিনাচিকিৎসায় মৃত্যুর দিকে ঝুকছে ৩ সন্তানের পিতা জাবেদ Desk Desk News প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২০ নাজিরপুর প্রতিনিধি(পিরোজপুর)- মানবতা বেঁচে থাকুক-মানব সেবার জন্য মোঃ জাবেদ মোল্লা পিতাঃ দেলোয়ার মোল্লা গ্রামঃ চালিতাবাড়ী পোষ্টঃ হোগলাবুনিয়া নাজিরপুর-পিরোজপুর। দীর্ঘদিন যাবৎ (ব্রেন টিউমার) জনিত সমস্যায় ভুগছেন,নিত্যান্ত দিন মজুর জাবেদ মোল্লার স্ত্রী,ছোট ছোট দুই ছেলে এক মেয়ে ও বৃদ্ধ অচল প্রায় বাবা মা কে নিয়েই তার ছোট সুখের সংসার ভালই যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে নেমে এসেছে জাবেদের জীবনে কালো মেঘের ছায়া।২০১৬ সালে জাবেদের শারিরীক সমস্যার কিছুটা অবনতি হলে জাবেদ চিকিৎসকের স্বরনাপন্ন হন,সিটি স্ক্যান সহ বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে জানা যায় ব্রেন টিউমারে আক্রান্ত জাবেদ। বাঁচার আকুতি নিয়ে সেই থেকে দিন মজুর জাবেদ জীবন যুদ্ধে ছুটে চলেছে। এতোদিনে সঞ্চিত টাকা পয়সা যা ছিলো তা দিয়ে সংসার চালানো এবং চিকিৎসা নিতে শেষ করে ফেলেছেন, অবস্থার চরম অবনতি এখন আগের থেকে অনেক অসুস্থ্য হয়ে পড়েছেন কর্মহীন অসুস্থ্য জাবেদের মানবেতর জীবন জাপন চলছে। এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জানা গেছে যে এখনি যদি জাবেদ কে সুচিকিৎসা (অপারেশন)করানো হয় তাহলে আল্লাহ্ চায় তো বেচে যেতে পারে জাবেদ। কমলমতি তিনটি মাসুম বাচ্চা স্ত্রী মা বাবা নিয়ে পৃথিবীর আলো বাতাসে আরো কিছু দিন বেচে থাকতে চায়। অথচ আজ পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যাক্তিটির কর্মহীন হয়ে পড়ায় অনাহারে চরম মানবেতর কাটছে তার প্রতিটি দিন। তাই এতো বড় ব্যায়বহুল চিকিৎসা খরচ চালানো তার পক্ষে সম্ভব না,কিন্তু মাসুম বাচ্চা সহ বৃদ্ধা মা বাবার মূখের দিকে তাকিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি। সুন্দর পৃথিবীর নির্মল বিশুদ্ধ বায়ু নিয়ে সন্তানদের ভবিষৎ সাজাতে বাঁচতে চায় জাবেদ, এ তথ্য যানিয়েছেন মোঃ সাজ্জাদ নোসাইন মিলোন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাঁখারীকাঠি ইউনিয়ন শাখা। সাহায্যের আবেদনঃ- বিকাশ নাম্বারঃ- মোঃ জাবেদ মোল্লা- ০১৭৯৫৩১১১৪৫ ব্যাংক এ্যাকাউন্টঃ- মোঃ জাবেদ মোল্লা চলতি হিসাব নং ১০৯৩১০১১৯২৯৭৭ পূবালী ব্যাংক নাজিরপুর উপজেলা শাখা। প্রতিবেদক:-মেহেদী ইসলাম। (সি/স-০৬ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: