শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেসার উদ্দিনের যোগদান Desk Desk News প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০ মোঃআসরাফুল ইমরান(মৌলভীবাজার জেলা প্রতিনিধি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড হিসাবে যোগদান করেন মোঃ নেসার উদ্দিন । গতকাল (০৬ আগস্ট) বৃহস্পতিবার তিনি যোগদান করেন। এর পূর্বে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস সুত্র জানা যায়, নেসার উদ্দিন ২০১৭ সালের ০২ মে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তিনি চাকুরী জীবন শুরু করেন। ২০১৪ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স করা নেসার উদ্দিনের বাড়ি বি বাড়িয়া জেলার কসবা উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।উনার স্ত্রী মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে প্রভাষক হিসেবে চাকুরীরত আছেন। (সি/স-০৭ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: