হাজী মখলিছুর রহমানের দাফন সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জ টুকের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুনা ট্রেডার্সের সত্বাধিকারী হাজী মুখলেছুর রহমানের (৩৭) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (০৮ আগস্ট) উপজেলার গ্রামীণ ব্যাংকের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য ঢাকা ন্যাশনাল সাইন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (০৭ আগস্ট) শুক্রবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি এক ছেলে,এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহি রেখে যান। তিনি ইসলাম পুর গ্রামের মৃত রইছ উল্লাহ’র ছেলে। হাজী মুখলেছুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া,উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট বারের সাবেক এপিপি এডভোকেট কামাল হোসাইন।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।টুকের বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সফর মিয়া।এক যৌথ শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা জ্ঞাপন করেন। (সি/স-০৮ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: