শ্রীমঙ্গলের বৌলাছড়া চা বাগান থেকে জোড়া মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-আজ রবিবার(৯ আগষ্ট) দুপুর ১২ টার সময় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা-বাগান থেকে, চা-শ্রমিক ও তার দম্পতির মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক দুলাল বলেন,পুলিশের প্রাথমিক ধারণা
গতরাত(৮আগষ্ট) শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা-বাগানে চা-শ্রমিক দম্পতি,পারিবারিক কলহের কারণে মৃত বিপুল তন্তুরায়(৪০), স্ত্রী অলকা তন্তরায়কে (৩০) কুপিয়ে হত্যা করে এবং পরবর্তীতে সে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে তদন্ত চলছে।
চা-শ্রমিক দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।

প্রতিবেদক:আশরাফুল ইমরান।

(সি/স-১০ আগস্ট-তা/ই)