আপনার সন্তানকে অন্ধকারে ঠেলে দিবেন না, অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০ সিলকো ডেস্ক:-দেশব্যাপী আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী কলেজে ভর্তি হলে কী কী সুবিধা পাবে এই বিষয়ে অত্র কলজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন- আপনার সন্তানকে ভবিষ্যতে মানবীয় গুণাবলি সম্পন্ন মানুষ হওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনী কলেজে ভর্তির পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন। কলেজ পছন্দের ক্ষেত্রে কারো প্ররোচনায় লিপ্ত না হয়ে আপনি আপনার সন্তানকে সার্বিকদিক বিবেচনা, অবকাঠামো ও কলেজের পরিবেশ এবং শিক্ষাবোর্ডের ফলাফল দেখে ভর্তি করলে ভালো ফলাফলের আশা করা যাবে। সুন্দর পরিবেশ, সুষ্ঠু ও সু শৃঙ্খল প্রতিষ্ঠান আপনার সন্তানের সুশিক্ষা গ্রহনে সহায়ক। আপনার সন্তানকে বাংলাদেশ নৌবাহিনী কলেজে ভর্তি করার আবেদন করছি। বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম বন্দরনগরী তথা সারা বাংলাদেশে একটি মানসম্মত এবং অগ্রগণ্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে সুপরিচিত। বিগত দশ বছরের সকল পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম অন্যতম। সকল প্রাপ্তি প্রতিষ্ঠানটির গুনগত উৎকর্ষতার পরিচায়ক। এ প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ অত্যন্ত প্রাণবন্ত, সৃষ্টিশীল এবং রাজনীতিমুক্ত ও ডিজিটালাইজেশনেরছোঁয়া রয়েছে সর্বত্র। মাল্টিমিডিয়া ক্লাশরুম এনেছে নতুন বৈচিত্র্য। খেলাধুলা এবং সৃষ্টিশীল প্রকাশনার মাধ্যমে ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটে। কেন আপনি আপনার সন্তানকে বাংলাদেশ নৌবাহিনী কলেজে ভর্তি করাবেন। বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম,বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সরাসরি পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ: ১। সম্পুর্ন রাজনীতিমুক্ত ক্যাম্পাস। ২। প্রতিটি ক্লাসরুম স্থায়ী মাল্টিমিডিয়া সমৃদ্ধ। ৩। প্রতি সেকশনে সর্বোচ্চ ৮০ জন করে ছাত্র ভর্তি করানো হয়। ৪। আমাদের ছাত্রছাত্রীরা সেনাবাহিনী,নৌবাহিনী ও বিমানবাহিনীসহ মেডিকেল,ইঞ্জিনিয়ারিং,পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ভাল ভাল প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। ৫। দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে অতিরিক্ত সময়ে নিবিড় পরিচর্যার ব্যবস্থা। ৬। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় এ কলেজের ছাত্রছাত্রীদের রয়েছে ঈর্ষণীয় সাফল্য। এছাড়াও রসায়ন অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞানমেলায় নৌবাহিনী কলেজ চট্টগ্রাম- এর রয়েছে ধারাবাহিক সাফল্য। ৭। কলেজে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে সাথে সাথে অভিভাবককে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ৮। এ কলেজে রয়েছে সমৃদ্ধ আইটি ল্যাব । ৯। অত্যাধুনিক Indoor Sports Complex এ বছরব্যাপী সবধরনের খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ ১০। এ কলেজে একাডেমিক সিলেবাস অনুসরণ করা হয় ও প্রতিদিন একটি করে ব্যবহারিক ক্লাস নেওয়া হয়। ১১। নিয়মিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২। বিশিষ্ট শিক্ষাবিদ ও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের দ্বারা Motivational/Inspirational Class. ১৩। প্রত্যেক পরীক্ষার অটো প্রিন্টেড রেজাল্টশিট প্রদান করা হয়। ১৪। অভিজ্ঞ Guide Teacher এর তত্ত্বাবধানে পড়াশোনার সার্বক্ষণিক তদারকি ও মূল্যায়ন। ১৫। মহামারী করোনাকালীন বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম এর অনলাইন কার্যক্রম সারাদেশে প্রশংসিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ১৬। এই কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজসমূহে যোগ্যতার সাথে ভর্তির সুযোগ পেয়ে থাকে। ১৭। শিক্ষাবোর্ডের লিখিত পরীক্ষায় (ধারাবাহিক মূল্যায়ন ব্যতীত) সকল বিষয়ে A+ সহ সর্বমোট ১০৫০ ও তদূর্ধ নম্বরপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ। ১৮। ক্যাম্পাসের ভেতরে সুবৃহৎ ফুটবল ও ক্রিকেট মাঠ। ১৯। শিক্ষাবান্ধব মনোরম প্রাকৃতিক পরিবেশ। ২০। ধূমপান ও রাজনৈতিক কর্মকাণ্ডমুক্ত নিরাপদ ক্যাম্পাস। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা চর্চার সূতিকাগার । ২১। দূরাগত ছাত্র-ছাত্রীদের জন্য ‘সীমিত’ পরিবহন সুবিধা। ২২। এসএমএস ও অনলাইন মাধ্যমে অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও তথ্য বিনিময়। ২৩। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্যাডেট কলেজের ছাত্র-ছাত্রীদের মতো সরাসরি ISSB তে অংশগ্রহণের সুযোগ। নীতিমালা অনুযায়ী গতবছরের মতো এবছরও অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে Hsc ভর্তির আবেদন করতে পারবে। অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ১৫০ টাকা টেলিটক/নগদ/সোনালি ব্যাংক/বিকাশ/শিওর ক্যাশ/রকেট এর মাধ্যমে জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে এবং এসএমএস মিলে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। আপনি নিজে বসে আপনার সন্তানের ভর্তির আবেদন ফরমে পছন্দ ক্রমানুসারে কলেজের নাম লিখুন। মনে রাখবেন আবেদন ফর্মে কখনো নিচের দিকে মাইগ্রেশন হয় না, যেমন আপনি যদি, ১। সরকারি সিটি কলেজ ২।মহসিন কলেজ ৩।চট্টগ্রাম কলেজ এইভাবে ক্রমানুসারে– প্রথম দফায় মনোনীতদের ফল প্রকাশ ২৫ আগষ্ট রাত ৮ টা।নিশ্চায়ন প্রক্রিয়া শেষে দ্বিতীয় দফায় আবেদনের সুযোগ থাকছে ৩১ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮ টা। প্রথম দফায় মনোনয়ন বঞ্চিত এবং মনোনীত হয়েও নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরা এ সময়ে আবেদন করতে পারবে। আবেদন গ্রহণ শেষে ১ম দফায় মাইগ্রেশনের ফলাফল ও দ্বিতীয় দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮ টায়। দ্বিতীয় তালিকায় ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে মনোনয়ন ও আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। > তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৭ সেপ্টেম্বর হতে ৮ সেপ্টেম্বর > দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় পর্যায়ের আবেদন করা যাবে উল্লেখ,কলেজে বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্সন এর জন্য জিপিএ ৪.০০ নির্ধারন করা হয়েছে। (সি/স-১০ আগস্ট-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: