ওসমানীনগরে বাস চাপায় ৮ সিএনজি আরোহী নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে ডাকা-সিলেট মহাসড়কের ভাঙ্গা নামক স্থানে মর্মান্তিক ঘটনাটি ঘটে। সিলেটগামী যাত্রীবাহী বাস (মামুন) শেরপুরগামী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশা আরোহী ৮ জন যাত্রী প্রাণ হারান। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোরিকশা চালকের লাশ গাড়ি আটকা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশায় তিন শিশু নিহত হয়। ধারণা করা হচ্ছে সকলেই একই পরিবারের সদস্য। ঘটনার ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আটক পড়ে আছে শত শত গাড়ি। সিএনজি অটোরিকশার যাত্রী সকলেই মারা যাওয়া তাৎক্ষনিক কারো পরিচয় জানা যায়নি। (সি/স-১২ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: