বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে যুবকের করুন মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের বিকাশ এজেন্ট দোকানী প্রতারণার শিকার হয়ে টাকা খোয়া যাওয়ায় স্ট্রোক করে মৃত্যুবরন করেন। মারা যাওয়া ব্যাক্তি দলইর গাঁও পশ্চিম পাড়ার মৃত আব্দুল মালিক (মেম্বার) এর ছেলে জামাল উদ্দিন (৩২)। সূত্রে জানা যায়,মৃত ব্যাক্তির বিকাশ এজেন্ট দোকানে সেলিম (১৮) নামের কলেজ পড়ুয়া এক ছাত্র ২২ হাজার ২শত ৪০ টাকা করে দুইবারে ৪৪ হাজার ৪ শত ৮০ টাকা বিকাশে অন্য আরেকজনের কাছে টাকা পাঠায়। বিকাশ করার পর জামাল উদ্দিন ঐ ক্রেতার কাছে টাকা চাইলে সেলিম নামের ঐ ক্রেতা জানায় তার কাছে টাকা নেই। এই নিয়ে দুজনের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে ‘জামাল উদ্দিন’ কিছুটা মানষিক চাপ অনুভব করেন এবং অস্বস্তিবোধ করেন। উপস্তিত লোকজন জামাল উদ্দিন কে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান। পরবর্তীতে জামাল উদ্দিন এর পরিবার থেকে কোম্পানীগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তদন্তের জন্য নিহতের এর লাশ থানায় নিয়ে আসেন। উপস্থিত লোকজন সেলিম আহমদ নামের ঐ ক্রেতাকেও ধরে পুলিশের হাতে সোপর্দ করেন। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জানান, ‘লাশ থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। লাশ পোস্টমর্টেম হবে কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে’। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। ঘটনার সূত্রপাত,শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১ টার সময় ইমরান আহমদ কারিগরি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও দলইর গাঁও পূর্ব পাড়া গ্রামের আব্দুর নুর মিয়ার পুত্র সেলিম মিয়ার কাছে টাকা পাঠাবে বলে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে। টাকা নিতে নিকটস্থ বিকাশ এজেন্ট দোকানে যাওয়ার পরামর্শ দেন এবং কিছু কৌশল শিখিয়ে দেন। তার কৌশলের ফাদে পরে দোকানী জামাল উদ্দিন টাকা পাঠায়। কিন্তু সেলিমকে পাওনা টাকা দেওয়ার জন্যে চাপ দিলে সে দিতে অপারগতা প্রকাশ করে। সেলিম দোকানীকে বলে আমার টাকা আসার কথা কিন্তু টাকা পাঠানোর কথানা।এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানী জামাল উদ্দিন বুজতে পারে সে প্রতারকের খপ্পরে পড়েছে।কিন্তু টাকা খোয়া যাওয়ার আসংকায় সে হতবিহ্বল হয়ে সাথে সাথেই স্ট্রোক করে এবং অল্পক্ষনের মধ্যেই মৃত্যুর কূলে ঢলে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক সেলিমকে একমাত্র আসামী দেখিয়ে হত্যায় প্ররোচনা করার দায়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। (সি/স-১৪ আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: