গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল Desk Desk News প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ গোলাপগঞ্জ প্রতিনিধি:-গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, ইশতিয়াক জাহিদ (ইমন) সহ উপজেলা ছাত্রলীগের কর্মী বৃন্দ। দোয়া মাহফিলে এই সময় ৭৫ এর ১৫ আগষ্ট কালরাত্রিতে নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানসহ নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। (সি/স-১৫ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: