শাঁখারীকাঠী জননেত্রী শেখ হাসিনা পরিষদের জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

 

মেহেদী ইসলাম নাজিরপুর উপজেলা (পিরোজপুর)~শোকাবহ ১৫ ও ২১ আগস্টে শাহাদাৎ বরনকারী সকল শহীদদের স্মরণে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে জাতীর জনক অবস্থার শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেডহামলায় নিহত সকল শহীদদের স্মরনে, শাঁখারীকাঠী জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যেগে আলোচনা সভা-দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

শাঁখারীকাঠী জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা ও নাজিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক,দৌহিদুল ইসলাম বাপ্পি মল্লিকের সার্বিক সহযোগিতায় প্রচেষ্টায় স্থানীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযুদ্ধা মৃনাল কান্তি হালদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাঁখারীকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারউজ্জামান গাউস,বিশেষ অতিথি পরিমলেন্দু বড়াল,প্রাক্তন সহকারি অধ্যক্ষ নাজিরপুর ডিগ্রী কলেজ,বিশেষ অতিথি- নাজিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ্ আল মামুন মল্লিক, শাঁখারীকাঠী ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি জাকির হোসেন হাওলাদার,উপস্থিত ছিলেন শাঁখারীকাঠী ইউনিয়ান যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন মিলন, নাজিরপুর উপজেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শেখ মোঃ নয়ন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য নাজিরপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শান্ত ইসলাম শোভন সহ উপজেলা ইউনিয়ন ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।আলোচনা শেষে সকল শহীদদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।

(সি/স-২৩ আগস্ট-তা/ই)