প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি বাতিল Desk Desk News প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০ স্টাফ রিপোর্টার:- সরকারি চাকরির যত সার্কুলার দেয়া হয় তাদের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক নিয়োগ দেয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে।প্রাথমিকের একটি সার্কুলার মানে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি।প্রায় ১মাস ধরে প্রার্থীরা আবেদন করতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের বাড়িতে পরিবারের সাথে বসবাস করে এই চাকরি করার সুবিধা থাকায় দিনে দিনে মেধাবীদের কাছে এই পেশা আকর্ষণীয় হয়ে উঠতেছে। আগামী অক্টোবর মাসের ১ম সপ্তাহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রায় ৩৬ হাজার সহকারী শিক্ষক পদের ২টি সার্কুলার প্রদান করতে যাচ্ছেন।এর মধ্যে ২৬ হাজার হবে সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক) ও ১০ হাজার হতে পারে সহকারী শিক্ষক(শূন্য পদে)। স্বভাবতই এটি দেশের ২৬ লক্ষ বেকারের জন্য বড় সুসংবাদ।এতদিন নারী প্রার্থীদের এইচএসসি পাশে আবেদনের সুযোগ দেয়া ও তাদের ৬০% কোটা রাখার বিষয়ে পুরুষ প্রার্থীদের চাপা ক্ষোভ ছিল।আসন্ন নতুন সার্কুলারে পুরুষ প্রার্থীদের এই চাপা ক্ষোভের অবসান হতে যাচ্ছে। নতুন সার্কুলারে আবেদন করতে হলে পুরুষ হোক অথবা নারী হোক প্রার্থীকে ২য় শ্রেণির স্নাতক অথবা সমমান ডিগ্রী থাকতে হবে।স্নাতক অথবা সমমান ডিগ্রীতে কারো ৩য় শ্রেণি থাকলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এবার আসি কোটা প্রসঙ্গে-এতদিন প্রাথমিকে নারীদের জন্য ৬০% কোটা সংরক্ষিত থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ পরিপত্র অনুসারে প্রাথমিক সহকারী শিক্ষক পদের নতুন সার্কুলারে নারীকোটাসহ কোন ধরণের কোটা থাকবেনা।জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ পরিপত্রে বলা হয়েছে অন্য বিধি-বিধান যাই থাকুক না কেন ৯ম থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল এবং নিয়োগ হবে মেধার ভিত্তিতে।প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১৩ তম গ্রেডে উন্নীত হওয়ায় এ পদেও কোন কোটা আর বহাল থাকবেনা।সেটা নারী,মুক্তিযোদ্ধা,পোষ্য যে কোটা হোকনা কেন। (সি/স-২৮ আগস্ট-তা/ই) SHARES জাতীয় বিষয়: