অতৃপ্ত জীবন/এম এ জাকির শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০ সিলকো ডেস্ক:-হটাৎ একদিন আব্বাকে আমি প্রশ্ন করলাম..! আব্বা এই দুনিয়ায় কি আসলে সবাই সুখী..? আব্বা আমার প্রশ্নের উত্তরে বল্লেন না এই দুনিয়ায় কেউ সুখী না। তখন আব্বা আমাকে বলে তাহলে শুন কেন সুখী না। কোন এক সময় এক বড় লোক ভিশন অসুস্থ হয়ে পড়ল, লোকটির কোন কিছুর অভাব নাই, টাকা পয়সা, ধন, সম্পদ, গাড়ি, বাড়ি। সেই লোকটি হটাৎ অসুস্থ হয়ে পড়ল তখন ডাক্তার তাকে বলেন এই রোগ আর কোনো দিন ভালো হবে না। এমন কথা শুনে লোকটি চম্পকে গেল তাহলে কি আমার রোগ ভালো হবে না..? তখন ডাক্তার তাকে বলল হ্যা আপনার রোগ ভালো হবে তবে একটি শর্ত মানতে হবে আর এই জিনিস টা লাগবে তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে।। লোকটি প্রশ্ন করল তাহলে সেই জিনিসটা কি..? ডাক্তার উত্তরে বলেন সুখী মানুষের কম্বল লাগবে।। তখন ডাক্তার কে প্রশ্ন করল সুখী মানুষের কম্বল কোথায় পাবো..? ডাক্তার উত্তরে বলেন আপনাকে খোজে বের করতে হবে, যেখানে সুখী মানুষ বসবাস করে সেখান থেকে।। তখন লোকটি খোজা শুরু করে সুখী মানুষের কম্বলের জন্য। প্রথমে এক লোকের কাছে গেলে বলে আমার গাড়ি, বাড়ি, ধন সম্পদ সব আছে কিন্তু আমি সুখী না। লোকটি প্রশ্ন করল আপনার সব কিছু আছে তাহলে কেন আপনি সুখী না..? উত্তরে বলে সব কিছু থাকলেউ আমি সুখী না আমার মনে শান্তি নাই মনে অশান্তি বিরাজ করে। এইভাবে পুরা রাজ্য গুরে কোথায় সুখী মানুষ খোজে পায়ি আর সুখী মানুষের কম্বলও পায়নি। হটাৎ একদিন একটি পাগলের দেখা হলে, বলে আচ্ছা ভাই আমি এই পৃথিবীতে সুখী মানুষ খোজতেছি কোথায় পাইনি আমি কোথায় এই সুখী মানুষের সন্ধান পাবো..? লোকটির উত্তরে পাগল বলে উঠল আমি সুখী মানুষ..! তখন লোকটি বলল আমি আপনাকে অনেক দিন ধরে খোজতাছি। তখন পাগল বলল কেন..? তখন লোকটি বলে আপনার কম্বল টা আমাকে দিবে আমি ভিশন অসুস্থ ডাক্তার সুখী মানুষের কম্বল নিতে বলছে। আপনার কম্বলটা আমার প্রয়োজন। তখন পাগলটি বলে উঠল আমার তো কোনো কম্বল নাই, আমার কোনো ঘর, বাড়ি, গাড়ি, ধন, সম্পদ কিছুই নাই সে জন্যই তো আমি সুখী, আমার কোন দুনিয়ায় চিন্তা নাই। তাই বলা যায় যে, এই পৃথিবীতে কেউ সুখী না। প্রত্যেক লোক জার জার চিন্তা নিয়ে ব্যস্ত সবাই দুনিয়া নিয়া ব্যস্ত, বড় লোক হতে পারেন আপনার চাহিদার কোন শেষ নাই শুধু প্রয়োজন ১০ হাজার টাকা হলে আর ১ লক্ষ টাকার কিভাবে বানাবে সেই বুদ্ধি তার মাথায় ঘ্রেন ঘ্রেন করতে থাকে।। সবার সব কিছু তাকলেউ কিন্তু সবাই সুখী না।। (সি/স-২৮ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: