কোম্পানীগঞ্জে সমবেত প্রার্থনা ও গীতা সংকলন বিতরন

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের, মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শ্রী শ্রী দূর্গা মন্দির (৫৪৭৬)দীঘল বাকের পাড়, প্রাক্ প্রাথমিক শিক্ষা কেন্দ্রে সমবেত প্রার্থনা ও গীতা সংকলন বিতরনী অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি গিরীন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কেন্দ্র শিক্ষক নিকেশ চন্দ্র বিশ্বাস বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার,আরো বক্তব্য রাখেন নরেশ চন্দ্র দাস, সাবেক সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা,মুক্তিযুদ্ধ চলাকানীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত, মন্দির কমিটির সাধারণ সম্পাদক, কল্যান বিশ্বাস সহ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে অখিল চন্দ্র বিশ্বাস বলেন করোনা কালীন সময়ে
ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একমাত্র বাঁচিয়ে রাখতে পারেন, ধর্মীয় আচার অনুষ্ঠান সপূর্তভাবে পালনের জন্য সবাই অনুরোধ জানান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কে ধন্যবাদ জানিয়ে বলেন মন্দির ভিত্তিক স্কুল গুলো আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে অগ্রণী ভুমিকা পালন করছে। সমবেত প্রার্থনা পাঠ করেন কেন্দ্র শিক্ষক নিকেশ চন্দ্র বিশ্বাস বিপ্লব সর্বশেষ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের গীতা সংকলন সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে তুলে দেন নিকেশ চন্দ্র বিশ্বাস।

(সি/স-২৮ আগস্ট-তা/ই)