নাজিরপুর-সায়েদাবাদ রুটে ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ মেহেদী ইসলাম:-এক কথা এক দাবি ৪০০টাকা ভাড়া পাবি। এই স্লোগান দিয়ে উপজেলার নতুনরাস্তা বাসস্ট্যান্ডে ৪সেপ্টেম্বর (শুক্রবার ) সকাল ১০টায় নাজিরপুর উপজেলার যাত্রী সাধারনের আয়োজনে নাজিরপুর –সায়েদাবাদ রুটে পরিবহন ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন হয়েছে। এই রুটে নিয়মিত চলাচল করে, দোলা পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ইমাদ পরিবহন। মাঝে মাঝেই খেয়াল খুশিমত ভাড়া বাড়িয়ে দিয়েছে পরিবহন গুলো। করোনা শুরুর পূর্বে আসন প্রতি নির্ধারিত ভাড়া ছিলো (৪৫০)চারশত পঞ্চাশ টাকা। করোনার কারনে দুই আসনে একজন যাওয়ার সিদ্ধান্তে ৬০% ভাড়া বাড়ালে প্রতি যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া হত ৭২০ টাকা। বর্তমানে সকল পরিবহনকে করোনা পূর্বের ভাড়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। দেশের সকল পরিবহন পূর্বের ভাড়ায় ফিরলেও নাজিরপুর–সায়েদাবাদ রুটের যাত্রীদের কাছথেকে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। বর্তমানে আসন প্রতি ৫০০টাকা করে ভাড়া নিচ্ছে পরিবহন গুলো। মানববন্ধনে অংশ নেয় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এই রুটের যাত্রী সাধারন। এক যাত্রী বলেন বিভিন্ন সময় ভাড়া বাড়ালেও কমেছে যাত্রী সেবার মান। কোন কারন ছাড়া কেন ভাড়া বাড়ানো হয় আমার বোধগাম্য নয়।মানববন্ধনে অনেক যাত্রী বক্তব্য রাখেন। কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বক্তারা বলেন আমরা নাজিরপুরের এই রুটের যাত্রী সাধারন কোন ভাবেই এই নৈরাজ্য মেনে নেবনা। আগামী তিনদিনের মধ্যে আমাদের দাবি মানতে হবে। আমরা ( ৪০০)চারশত টাকা ভাড়া করার দাবি জানিয়েছি সেটা যৌক্তিক। অন্যন্য রুটের সাথে তুলনা করলে ভাড়া হয় (৩০০)তিনশত টাকা।আমরা আশা করছি পরিবহন কর্তৃপক্ষ আমাদের কথা বুঝতে পারবেন এবং দ্রুত আমাদের দাবি মেনে নিবেন। (সি/স-০৪ সেপ্টেম্বর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: