প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে মানবিক বাংলাদেশ সোসাইটি সিলেট জেলা শাখা কর্তৃক খাদ্য বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজি হকের নির্দেশে মানবিক বাংলাদেশ সোসাইটি সিলেট জেলা শাখার উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। মানবিক বাংলাদেশ সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি তানভীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জাগ্রত সিলেট’র সম্পাদক শেখ মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সিলেট’র সম্পাদক জহির রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটি সিলেট জেলা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, জাহেদ জায়গীরদার, জে. আর. বাসিত, জাহেদ আহমেদ রোজা, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হোসেন উল্লাহ নাদিম, মুকিত আহমেদ, সদর উপজেলা শাখার সভাপতি জাবেদ আহমেদ, সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ শাহারিয়ার আহমদ তপু, গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি কাওছার আহমদ, সহ-সভাপতি জেবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপলু আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক ফাহিম আহমদ, সদস্য জুনেল আহমদ, মুহিন আহমদ, সোহাগ আহমদ, মুমিন আহমদ, শাকেল আহমদ প্রমুখ। (সি/স-২৫সেপ্টেম্বর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: