সন্তোষকে সভাপতি ও নাদেরকে সম্পাদক করে আশীদ্রোন ইউ/পি’ ৯নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

মোঃআসরাফুল ইমরান:-মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।রঙ্গন চক্রবর্তী এর সভাপতিত্বে ও মোবারক মিয়ার সঞ্চালয়ে শংকরসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সন্তোষ দেব কে সভাপতি ও নাদের হাসান শুভ কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমেদ, আশীদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন।

এছাড়া আরো বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের সদস্য বাদশা মিয়া, রানা মিয়া, অলক দাশ, আকরাম প্রমুখ।

(সি/স-২৬ সেপ্টেম্বর-তা/ই)