আমরা কী স্বাধীন//এমদাদুল হক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০ আমরা কী স্বাধীন বাঙালির মনে প্রশ্ন নিত্যদিন। বার বছর মুজিব কেন করেছিল কারাবরণ? তাহলে এই দেশ কী কারাভোগের ফলন? স্বামীর কাছ থেকে স্ত্রী করে হরণ! দলেবলে করে তারে গনধর্ষন। তাহলে এটা কী স্বাধীনতার ফলন? বাঙালির মনে প্রশ্ন সারাক্ষণ?! ত্রিশ লক্ষ মানুষ কেন দিয়েছিল জীবন? দুই লক্ষ বোন কেন হয়েছিল ধর্ষন? এত ত্যাগের পিছনে কী ছিল কারণ? তাদের মনে ছিল একটাই পণ। এই দেশের মানুষ করুক স্বাধীনতার স্বাদ করুক গ্রহণ। তাহলে দশ বছরের শিশু কেন হয় ধর্ষন? আমরা কী স্বাধীনতা পেয়েছিলাম তখন? বাঙালির মনে প্রশ্ন সারাক্ষণ! হ্যাঁ, বিশ্ব দিয়েছিল স্বীকৃতি, আমরা হয়েছিলাম স্বাধীন জাতি। পেয়েছিলাম মোরা লাল-সবুজের পতাকা, স্বাদ করেছিলাম ভোগ স্বাধীনতা। হটাৎ নিজেদের মধ্যে চলে এলো প্রতিহিংসার রাজনীতি! অস্ত্র তখন পেয়ে গেল স্বীকৃতি! স্বাধীনতা তখন গেল চলি! ফিরে এলো পরাধীনতার গ্লানি। কুলাঙ্গারেরা সমাজ বসলো জুড়ে! দেশপ্রেমিকরা হারিয়ে গেল ভিড়ে। বিচারকরা চলে যায় কালো টাকার পক্ষে, বিচার তখন চলে যায় ধর্ষিতার বিপক্ষে। প্রতিহিংসার রাজনীতি ছেড়ে, ততরুণেরা আজ যদি জেগে, অপরাধীরা উঠিবে কেঁপে! ফাঁসির কাস্টে ঝুলছে ধর্ষক দেখবে সবাই চেয়ে। প্রকৃত স্বাধীনতা আসবে আবার ফিরে। (সি/স-২৯ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: