সাংবাদিক জহির রায়হানের মায়ের মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জাগ্রত সিলেটের স্টাফ রিপোর্টার ও বর্তমান সিলেটের সম্পাদক ও প্রকাশক জহির রায়হানের মা নজিবুন্নেছা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ি উপজেলার পাড়ুয়া (মাঝপাড়া) গ্রামের ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা গেছেন।

আজ বাদ আছর পাড়ুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশ করেন।এক শোক বার্তায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মরহুমা নজিবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মরহুমা নজিবুন্নেছা সুনামগঞ্জ মহাকুমার ছাতক থানার বৃহত্তর ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (১৯৪২-৪৭) আরফান আলী মোড়লের ছেলে মছদ্দর আলী মেম্বারের স্ত্রী ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব সিকান্দর আলীর ভাবি ও ট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামিম আহমদের চাচী।

(সি/স-৩০ সেপ্টেম্বর-তা/ই)