উপজেলা ভাইস-চেয়ারম্যান আয়েশার স্বামী সন্তানকে আবুল বাহিনীর হামলার প্রতিবাদে দক্ষিণ রণিখাইয়ে সভা অনুষ্টিত

Desk Desk

News

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোমপানীগঞ্জ উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী জালাল উদ্দীন(৪৮)ও পুত্র ফেরদৌস আলম(১৬)এর উপর গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ০৬ টা ২৩ মিনিটের সময় স্থানীয় থানাবাজার পয়েন্ট জালাল উদ্দিনের ফলের দোকানে আবুল ও তার বাহিনীর অতর্কিত হামলা চালায়।উক্ত অতর্কিত হামলার প্রতিবাদে দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজারে আজ বুধবার(৩০শে সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়।প্রতিবাদ সভায় দক্ষিণ রনিখাই ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দলে দলে মিছিল সহকারে যোগদান করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উস্তার আলী(সুন্দাউরা),পরিচানা করেন তরুন সমাজ সেবক বাসির মিয়া(খাগাইল)। সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের আওয়ামিলীগ নেতা ইকবাল হোসেন (ইমাদ),কোম্পানীগঞ্জ জমিয়তের সদস্য সচিব মাওলানা সোহেল আহমেদ,দক্ষিণ রনিখাই ইউনিয়নের যুবলীগ নেতা সেলিম আহমদ,যুবলীগ নেতা শাহীন আহমেদ (শাহেন), কবি আকরাম হোসেন(পূর্নাছগ্রাম), ইবাদুর রহমান রুমেল (সভাপতি এস.এস.এ),আনোয়ারুল হক(প্রিন্সিপাল ফুলকুড়ি আইডিয়াল স্কুল,রোমান আহমেদ (প্রধান শিক্ষক কান্দিবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়),ছাত্র নেতা রোকনুজ্জামান (শুভ), কোমপানীগঞ্জ ছাত্র পরিষদের সদস্য আসাদুর রহমান ,ছাত্র নেতা জয়নাল, আমিনুল প্রমুখ।

এলাকা বাসীর সম্মুখে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম কান্নাভরা কন্ঠে তাহার পরিবারের উপর হামলার বিস্তারিত জানান এবং এই বিপর্যস্থ সময়ে তাহার পাশে থাকার জন্য অনুরোধ করেন।তিনি বলেন এ অতর্কিত হামলার সন্ত্রাসী আবুল ও তার বাহিনীর ওপর ২৯ সেপ্টেম্বর তারিখে আমি আয়েশা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছি মামলা নং ২৬।এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি।

দক্ষিণ রনিখাই ইউনিয়নের পক্ষে সভায় ইকবাল হোসেন এমাদ বলেন,আমরা শুক্রবার পর্যন্ত অপেক্ষা করব আমরা দেখছি যে মামলার অভিযুক্ত আসামীরা ফেইসবুকে সরব ও জন লোকালয়ে খোলামেলা ঘোরাফেরা করছে। আমরা যদি দেখি আগামী শুক্রবার পর্যন্ত অভিযুক্ত কোনো আসামী গ্রেফতার না হয় তবে দক্ষিণ রনিখাই ইউনিয়নবাসী রাজপথে নামতে বাধ্য হবো। আমাদের দক্ষিণ রনিখাইবাসী বিগত সময়ে ও কোনো সন্ত্রাসদের নিকট মাথা নথ করি নি,বর্তমানে করছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব না। আমরা স্পষ্ট ভাষায় কোম্পানীগঞ্জ প্রশাসনকে বলতে চাই অভিযুক্ত আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।একজন চেয়ারম্যানকে যদি আঘাত করে ওরা পার পেয়ে যায় তাহলে সকল অপরাধীরা মাথা নাড়া দিয়ে দাড়াতে একটুও দ্বিধাবোধ করবে না।

(সি/স-৩০ সেপ্টেম্বর-তা/ই)