দক্ষিণ রনিখাইয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইমাদের সাথে কায়েতগাঁও বাসীর মতবিনিময় Desk Desk News প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ নোমান আহমেদ:- আগামী ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদের অফিসের সম্মুখে বুধবার (৬ই অক্টোবর) রাত ০৮ট ৩০ মিনিটের সময় ইউ/পি নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় বসে কায়েতগাও বাসী(৫নং ওয়ার্ড)। মতবিনিময় সভাটি পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠের মাধ্যমে আরম্ভ করা হয়। উপস্থিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নজম উদ্দিন ও সঞ্চালনা করেন মাওলানা হুসাইন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ রনিখাই আওয়ামীলীগ নেতা জমশিদ আলী, কামাল উদ্দীন, বদর উদ্দীন, আমিন উল্যাহ, মুরব্বী নুয়াব আলী, দক্ষিণ রনিখাই আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন, মাওলানা খাইরুল হুদা, মিয়া, ডা. সুলতান আহমদ, বশির আহমদ, ফেরুজ মিয়া, জাকির হুসাইন, মাওলানা ইব্রাহীম আলী, হাঃ শিব্বির আহমদ, দক্ষিণ রনিখাই যুবলীগের সহ-সভাপতি শাহিন আহমদ (শাহেন)।এছাড়া ও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সায়েদ আহমেদ, উসমান গনি, কুতুব উদ্দীন, জমির উদ্দীন, মখলিছ মিয়া, রহমত আলী, আহসান হাবীব, মুহিবুর, বাদশাহ, শহিদ, আয়াতুল্লাহ, মজমিল আলী, হেলাল মিয়া, ফরিদ মিয়া,সানা উল্লাহ, জাবেদ মিয়া,ফেরুজ মিয়া, ফয়সল, আনা মিয়া, শাব্বির, জাকির।সভায় সবার একতার ভিত্তিতে সভাপতি নজম উদ্দিন বলেন আমরা এখানে অনেকেই রাজনীতি বুঝি না ঠিকই কিন্তু ভালো একটা মানুষ চিনতে আমরা কখনই ভুল করি না।আমরা চাই আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ইউপি নির্বাচনে দক্ষিণ রনিখাইয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।আমরা বিগত ও বর্তমান বিপর্যস্ত সময়ে আপনাকে যেমন করে পাশে পেয়েছি আমরা চাই আগামীতে ও আপনি আমাদের পাশেই থাকুন।এখন আপনি(ইকবাল হোসেন ইমাদ) বলেন আমাদের কথা রাখবেন কি না? সভার সমাপনী বক্তব্যে ইকবাল হোসেন ইমাদ বলেন আমার নিজের জিবনকে আজকে খুব ধন্য মনে হচ্ছে আপনাদের কথা শুনে। কবি ঠিকই বলে গেছেন “আমার একার সুখ, সুখ নহে ভাই সকলের সুখ সখা সুখ শুধু তাই” আপনারা চাইলে আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সুখ দুঃখের অংশীদার হতে চাই। (সি/স-০৭ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: