খিদমা ব্লাড ব্যাংকের ফ্রি,রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

নোমান আহমেদ:-খিদমা ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ই অক্টোবর) দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পর্যন্ত উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণি পয়েন্ট মসজিদে (কুয়েতি মসজিদ) ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন হয়।

রক্তের গ্রুপ নির্ণয় করতে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, রক্ত নেওয়া ও পরীক্ষা নিরীক্ষা করে গ্রুপ জানানো এবং গ্রুপ কার্ডে লিখে দেওয়ার জন্য কাজ করেন খিদমা ব্লাড ব্যাংকের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পরিচালক আলাউদ্দিন সারওয়ার।তার সহযোগী হিসেবে ছিলেন খিদমা ব্লাড ব্যাংকের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্য মাওলানা মোবারক হোসেন,হাফিজুল ইসলাম,উজ্জ্বল আহমেদ, কামরান হোসাইন,ইমরান হোসেন সেলিম,নাজমুল ইসলাম,মামুন আহমেদ প্রমূখ।

রক্তের গ্রুপ নির্ণয় সম্পূর্ণ হওয়ার পর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পরিচালক আলাউদ্দিন সারওয়ার সকলের উদ্দেশ্যে বলেন খিদমা ব্লাড ব্যাংক,”সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই স্লোগান নিয়ে ২০১৬ সালের ১৩ আগস্ট যাত্রা শুরু করে মানব সেবায়। খিদমা ব্লাড ব্যাংকের লক্ষ্য হলো হতদরিদ্র ও মুমূর্ষ রোগীদের পাশে থেকে আল্লাহ তাআলার নৈকট্যলাভের সুযোগ ও পরকালীন মুক্তি লাভ।এসময় তিনি আরো বলেন প্রতি তিন মাস পর পর প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নর নারী নিশ্চিতে নিরাপদে রক্ত দান করতে পারেন।রক্ত দেওয়ার মাধ্যমে আমরা পাঁচটি পরীক্ষা বিনা খরচে করতে পারি যথা-হেপাটাইসিস-বি,হেপাটাইটিস -সি,সিফিলিস,ম্যালেরিয়া,এইচআইভি (এইডস)।রক্ত দান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কেননা রক্তদানের সঙ্গে সঙ্গে আপনার শরীরে অবস্থিত ‘বোনম্যারো’নতুন কণিকা তৈরীর জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের দুই সপ্তাহের মধ্যে নতুন রক্ত কণিকা জন্ম হয়ে ঘাটতি পূরন হয়ে যায়।নিয়মিত রক্ত দান করলে হার্ড ও লিভার ভালো থাকে।তাই আমরা সবাই নিয়মিত রক্তদান করে মানব সেবায় অংশ যেন নিতে পারি।

(সি/স-০৯ অক্টোবর-তা/ই)