চুনারুঘাটে র‍্যাবের বিশেষ অভিযানে ৮ কেজি গাজাসহ দুইজন গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

আসরাফুল ইমরান:-র‍্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর এক বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রানীরকোট বাজার থেকে ০৮(আট) কেজি গাজাসহ দুইজন গ্রেফতার।

শনিবার(২৪শে অক্টোবর) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক টিমের অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীরকোট বাজার থেকে ০৮ (আট)কেজি গাজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গোড়ারুক গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ দুলাল মিয়া(২৬) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাদ্দীশাল গ্রামের বাসিন্দা মৃত বরজু মিয়া এর ছেলে মোঃ রফিক মিয়া দ্বয়কে গাজাসহ গ্রেফতার করা হয়।এ বিষয়ে মুঠোফোনে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর কাছে জানতে চাইলে তিনি আমাদের কে বলেন, আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে এই বিষয়ে জানতে পারি।আর এমন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং তাদেরকে আলামত সহ গ্রেফতার করতে সক্ষম হয়ছে। আর আমি আশাকরি আপনারাও যদি আমাদেরকে এভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে পদক্ষেপ নিতে পিছপা হব না।
উল্লেখিত ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করেন।

(সি/স-২৫ অক্টোবর-তা/ই)