কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন Desk Desk News প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন পূর্বাংশে ও শহীদ মিনারের উত্তরাংশে ম্যুরালটি স্থাপন করা হয়। ঠিকাদারি প্রতিষ্টান রাসেল এন্টারপ্রাইজ কর্তৃক নির্মাণে ৭ ফুট ১০ ধৈর্ঘ এবং ৬ ফুট ৮ ইঞ্চি প্রস্ত বিশিষ্ট ম্যুরালটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার টাকা। ম্যুরালটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, অখিল চন্দ্র বিশ্বাস ও ইয়াকুব আলী,গোয়াইনঘাট সার্কেল এএসপি মোঃ নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আব্দুর নূর, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য রমিজ উদ্দিনসহ উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগ নেতৃবৃন্দ। (সি/স-৩০ অক্টোবর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: