কুলাউড়া শিক্ষা অফিসের অফিস সহকারী আবু বক্কর জাতীয় পর্যায়ে শ্রেষ্ট কর্মচারী নির্বাচিত

Desk Desk

News

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

মারজান আহমদ কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:-মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আবু বক্কর সিদ্দিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ অংশ গ্রহন করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ট কর্মচারী নির্বাচিত হয়েছেন।

কুলাউড়া উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসের মোঃ আবু বক্কর সিদ্দিক ১৯৯৮ সালে সরকারী প্রাথমিক শিক্ষা বিভাগের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদান করেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ সালে তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ‘শ্রেষ্ট কর্মচারী’ নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করেন। গত ১ নভেম্বর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর ফলাফল ঘোষনায় তিনি শ্রেষ্ট কর্মচারী হিসেবে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জন্য মনোনিত হন। মোঃ আবু বক্কর সিদ্দিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অধিবাসী।

(সি/স-০২ নভেম্বর-তা/ই)