কোম্পানীগঞ্জে দূর্বত্তের ছুড়িকাঘাতে আহত জাকারিয়া মারা গেছে

Desk Desk

News

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম টুকের গাঁও বউ বাজার নামক স্থানে দূর্বত্তের ছুড়িকাঘাতে আহত কিশোর জাকারিয়া চিকিৎসাধিন থাকা অবস্থায় আজ (০৩ নভেম্বর) দুপুর ০১ টার সময় মারা গেছে।

গত ১ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় ইসলামপুর কবরস্থানের সামনে ৩ জন
মটর বাইক আরহী জাকারিয়ার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় দস্তাদস্তি করার সময় ছুড়িকাঘাতে আহত সে।আহত জাকারিয়াকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।চিকিৎসাধিন অবস্থায় আজ দুপুর ১ টা সময় মারা যায়।

নিহতের ঘটনায় এখনো কোনো আসামী গ্রেফতার করতে পারেনি কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

 

(সি/স-০৩ নভেম্বর-তা/ই)