কোম্পানীগঞ্জের বর্ণী-কান্দিবাড়ীতে বিষ পান করে একজনের আত্মহত্যা Desk Desk News প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ নোমান আহমেদ:-কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণী-কান্দিবাড়ীতে বিষ পান করে তাজ উদ্দিন (৪৫) নামে এক আত্মহত্যা করে। আজ ৩ই নভেম্বর রোজ মঙ্গলবার রাত ১২ঃ০১ মিনিটে কান্দিবাড়ীতে নিজ বসত ভিটায় বিষ পান করে আত্মহত্যা করে এই ব্যক্তি। পারিবারিক সূত্রে জানা যায় নিহতের স্ত্রী সহ পাঁচ মেয়ে ও দুইটি ছেলে রয়েছে। মাস খানিক ধরে স্বামী- স্ত্রীর মধ্যকার ঝগড়া বিবাদ চলছে। তাজউদ্দিনের মা বলেন যদিও গ্রাম্য সালিশে এ ঝগড়া বিবাদের মিমাংসা করা হয় তারপরও এই ঝগড়া বিবাদ নিয়ে কোম্পানীগঞ্জ থানায় আমার ছেলেও ছেলের বউয়ের একে অপরের বিরুদ্ধে দায়ের করা দুইটি মামলা এখনও চলমান রয়েছে।আমার ছেলের বউ ও তার বাবার বাড়িতে ছিল। গতকাল সোমবার আমি এশার নামাজ পড়ে যখন উঠলাম তখন শুনলাম তাজউদ্দীনের শোয়ার ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ।ঠিক তখনই আমি তাড়াহুড়ো করে আমার ছেলের(তাজউদ্দীন) শোয়ার ঘরে গিয়ে দেখি আমার ছেলে বিছনায় উলোট পালোট হচ্ছে, ঠিক তখনই আমি চারিদিকে তাকালাম তখন কাউকে দেখতে পেলাম না শুধু দেখলাম মেঝেতে ছোট্ট একটা বোতল পড়ে আছে। নাতনিকে ডাক দিয়ে বোতলটায় কি লেখা জিজ্ঞেস করলে জানতে পারি এটা মারসাল”২০ইসি”(কীটনাশক)। আমি একা যখন আমার ছেলেকে নিয়ে কান্নাকাটি করছি তখন আমার আত্মীয়-স্বজনরা ও এসে জড়ো হলো । যখন রাত আনুমানিক ১০টার মতো তখন তাহার ভাই হান্নান মিয়া সিএনজি নিয়ে বাড়িতে এসে বলল তাড়াতাড়ি ভাইকে গাড়িতে তুলেন মেডিকেলে নিয়ে যাই।সিলেট এম এ জি ওসমানী মেডিকেল নেওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। তাজউদ্দিনের মেয়েদের কাছ জানা যায়,তাহার বাবার অনেকদিন যাবত মাথায় এবং চোখে সমস্যা এ নিয়ে গ্রাম্য ডাক্তারদের কাছ থেকে ঔষধ এনে সেবন করছেন। আর্থিকভাবে অসচ্ছলতার জন্য তাদের বাবাকে মেডিকেল নিয়ে চিকিৎসা করানো যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়,নিহত তাজ উদ্দিন নাকি ইদানীং আমি বিষ পান করব,আমি বাঁচতে চাইনা এরকম প্রলাপ করে ঘুরে বেড়ান লোকালয়ে।এ নিয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জাহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আত্মহত্যার ব্যাপারে অবগত হয়েছি তবে কারো বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ পাইনি। যদি কারো উপরে কোনো লিখিত অভিযোগ পাই তাহলে আইনি ব্যবস্তা নেওয়া হবে।লাশ ময়নাতদন্তের জন্যে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। (সি/স-০৩ নভেম্বর-তা/ই) SHARES অপরাধ বিষয়: